১৭৬৫ চিংড়িঘের তলিয়ে ক্ষতি ৬ কোটি টাকা
বাণিজ্য

১৭৬৫ চিংড়িঘের তলিয়ে ক্ষতি ৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও নদীতে আকস্মিক জোয়ারের পানি বাড়ায় বেড়িবাঁধ ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মোংলা উপজেলার বিভিন্ন নিচু এলাকার কয়েক হাজার চিংড়িঘের। এতে ভেসে গেছে বাগদা চিংড়িসহ ঘেরের অন্যান্য সাদা মাছও।

বৃষ্টি ও জোয়ারের পানিতে গত দুই তিনদিনে এখানকার এক হাজার ৭৬৫টি চিংড়িঘের তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন চিংড়িচাষিরা। এতে প্রায় ৬ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান। ঘেরমালিকদের জন্য ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বেড়িবাঁধ ভেঙে ও তলিয়ে মাছ বের হয়ে গেলেও এখন খালি ঘেরই পাহারা দিচ্ছেন মালিকেরা। সেই সাথে ভেঙে যাওয়া ঘেরের বেড়িবাঁধ সংস্কারের কাজ করছেন চাষিরা।

চিংড়িচাষিরা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টির পানি আর হঠাৎ করে নদীর অতিরিক্ত পানির চাপে তলিয়ে গেছে তাদের উপার্জনের একমাত্র উৎস চিংড়িঘের। কিছুদিন আগে আম্পানের তাণ্ডবেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চিংড়ি ঘেরের। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ঘেরের যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবে পুষিয়ে নেওয়া সম্ভব নয়।

কয়েকদিনের টানা বৃষ্টিতে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন দিনমজুরেরাও।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা