জায়গা না থাকায় বেনাপোল বন্দরে খোলা আকাশের নিচে রাখা পণ্য
বাণিজ্য

জায়গা সংকটে বেনাপোল স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি:

ভারত থেকে আমদানি করা পণ্য পেট্রাপোল বন্দর থেকে সীমান্ত পার করে দেশের ভেতরে আনতে বর্তমানে সময় লাগছে আট থেকে ১০ দিন। আগে লাগতো দুই-একদিন। এরপরও জায়গা সংকটে বেনাপোল স্থলবন্দরে পণ্যজট ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান অবস্থা একটি ট্রাক ভারত থেকে প্রবেশ করে পণ্য খালাস করার পর আরেকটি প্রবেশ করছে। আবার দীর্ঘদিন অপেক্ষা করতে হয় বলে অনেক ট্রাক চালক পণ্য নিয়ে আর আসতে চাচ্ছেন না।

বন্দর কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে বন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় শুধু জুলাই মাসে প্রায় দেড় লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়। চলতি মাসের প্রথমার্ধে ৫৫ হাজার মেট্রিক টনের বেশি পণ্য আমদানি হয়েছে। যে কারণে বন্দরে পণ্য রাখার জায়গা সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল বাণিজ্যের প্রধান মাধ্যম হচ্ছে বেনাপোল স্থলবন্দর। এই বন্দর দিয়ে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বন্দরের অবকাঠামোগত কোনও উন্নয়ন এখনও হয়নি। যে কারণে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য বেনাপোল স্থলবন্দর অনুপযোগী হতে চলেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তারা বলছেন, এখানে পণ্যজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বন্দরে ট্রাকজটও পীড়াদায়ক। আর পণ্য লোড-আনলোডের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও সরঞ্জামও নেই এখানে।

বেনাপোল স্থলবন্দরে আসা পণ্য লোড-আনলোডের জন্য মাত্র ছয়টি ক্রেন ও পাঁচটি ফর্কলিফট রয়েছে। এর মধ্যে বেশিরভাগই অচল অবস্থায় পড়ে থাকে বলে অভিযোগ ব্যবসায়ীদের। অচল সরঞ্জাম দিয়ে বেসরকারি একটি সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করছে। যার মেয়াদ শেষ হলেও নতুন করে টেন্ডার দিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দর সূত্রে জানা যায় , ২০১৫-১৬ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ১২ লাখ ৮৮ হাজার ৯৩৮ মেট্রিক টন পণ্য, ২০১৬-১৭ অর্থবছরে ১৩ লাখ ৯৩ হাজার ৩১৯ মেট্রিক টন, ২০১৭-১৮ অর্থবছরে ১৯ লাখ ৮৮ হাজার ৩৫৭ মেট্রিক টন ও ২০১৮-১৯ অর্থবছরে ২১ লাখ ৮১ হাজার ১২৩ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়। আর ২০১৯-২০ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ২০ লাখ ৩৮ হাজার ৬৪ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল বন্দরে ৮৭ কোটি টাকা ব্যয়ে নতুন একটি ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। বর্তমানে বন্দরে ৩২টি শেড ও ১০টি ইয়ার্ড রয়েছে। যেখানে পণ্য ধারণ ক্ষমতা ৫১ হাজার মেট্রিক টন। বর্তমানে বন্দরটিতে এক লাখ মেট্রিক টনের বেশি পণ্য রয়েছে। জায়গা সংকটের জন্য অনেক পণ্য রাখা যাচ্ছে না। ভারতীয় ট্রাকগুলো পণ্য নিয়ে দিনের পর দিন বসে আছে। বন্দরে জায়গা না থাকায় খালাস করতে পারছে না। বাইরে যত্রতত্রভাবে ফেলে রাখা হচ্ছে এসব পণ্য। এতে করে পণ্য চুরিসহ নানাভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা।

স্বাবভাবিক সময়ে ভারত থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ পণ্য বোঝাই ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে জুলাই মাসে প্রবেশ করেছে প্রায় ৫০০ গাড়ি। এখনও বেনাপোলের বিপরীতে পেট্রাপোল ও বনগাঁর কালিতলা পার্কিংয়ে অপেক্ষা করছে কয়েক হাজার ট্রাক।

উল্লেখ্য, দেশে সরকার অনুমোদিত ২৪টি স্থলবন্দরের মধ্যে চলমান রয়েছে ১২টি। এসব বন্দর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসে বেনাপোল স্থলবন্দর থেকে। বেনাপোল বন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে এ পথে প্রথম থেকে দুই দেশের ব্যবসায়ীদের আমদানি, রফতানি বাণিজ্যে আগ্রহ বেশি। আমদানি পণ্যের মধ্যে শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস সামগ্রী, কেমিক্যাল ও খাদ্য দ্রব্য উল্লেখযোগ্য। রফতানি পণ্যের মধ্যে পাট, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কেমিক্যাল, জুট, গার্মেন্টস ও মাছ উল্লেখযোগ্য।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা