ছবি-সংগৃহীত
বাণিজ্য

পাকিস্তান আমাদের ধার কাছেও নেই

জেলা প্রতিনিধি : পাকিস্তান বাংলাদেশের ধারে কাছেও নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরে এসে আমরা বলতে পারি পাকিস্তান আমাদের ধারে কাছেও নেই। আমাদের দেশে ডলার রেট যেখানে ১০৫ টাকা, সেখানে পাকিস্তানের ডলার রেট ২৮০ টাকা। যেই পাকিস্তান আমাদের শোষণ করেছে, বঞ্চিত করেছে তারাই (পাকিস্তান) আজকে বলছে ভুল হয়ে গেছে।’

আরও পড়ুন : ৮০ কেজি ব্রয়লার মরা মুরগির মাংস জব্দ

শনিবার (৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ে এক হাজার শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জন্ম এবং বয়স সীমাসহ অন্তত সাতটি ক্ষেত্রে ভারত আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে। নেপাল, শ্রীলংকার চেয়েও এখন আমরা এগিয়ে আছি। আমরা সারা বিশ্বের কাছে বিস্ময়।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন ছিলো বাংলাদেশের প্রতিটি মানুষ ভাল থাকবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪০ বছর ধরে কাজ করছেন। স্বপ্নের সঙ্গে সততা আর লক্ষ্য যদি ঠিক থাকে সফলতা আসবেই।

আরও পড়ুন : আবারও বাড়ল চিনি-ব্রয়লার মুরগির দাম

টিপু মুনশী বলেন, আজকে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জনসাধারণের উন্নত মানের সেবা দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে। এটা বাস্তবায়ন হলে মানুষ উপকৃত হবে। এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াবে, স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্য বেড়েছে। আমরা চিনি, তেলসহ অনেক পণ্য আনার ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীল। দেশের বাজারেও দেশে উৎপাদিত পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দ্রব্যমূল্য বাড়ছে। আমরা চেষ্টা করছি পণ্যের দাম কমাতে।’

আরও পড়ুন : বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ২০% কমেছে

নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান জুয়াং লিফেংর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রীনা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা