বাণিজ্য

টিসিবির পণ্য বাড়ছে না

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আপাতত জনপ্রতি টিসিবির পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে না।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নং ওয়ার্ডে ২০২৩ সালের টিসিবির পণ্য বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রতি মাসে একবার করে সারাদেশের এক কোটি পরিবারকে ডাল, তেল ও চিনি দেওয়া হবে।

টিপু মুনশি বলেন, গত এক বছরে এক কোটি মানুষকে টিসিবির পণ্য বিতরণে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা সরকারের ভর্তুকি দিতে হয়েছে। ৪২০ টাকা প্যাকেজের পণ্য দেওয়া হয়। চাইলেই পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া সম্ভব হয় না। বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আপাতত পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে না।

আরও পড়ুন: ভুল বোঝাবুঝির জন্য স্যাংশন দিয়েছিল

বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু পরিবারে দুই থেকে তিনটি ফ্যামিলি কার্ড করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কার্ড ডিজিটালাইজ করা হচ্ছে। সেটি হলে আর এক পরিবারে একাধিক কার্ড থাকবে না। আপাতত প্রতি মাসে একবার টিসিবির তেল, চিনি ও ডাল তুলে দেওয়া হবে। এ কার্যক্রম আপাতত নিয়মিত অব্যাহত থাকবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় সেটি বিবেচনা করে এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেখা গেছে, টিসিবি থেকে দুই লিটার তেল, ২ কেজি মসুর ডাল ও এক কেজি চিনি মিলিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য ৪২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আমার শুধু একটি বাড়ি

এসব পণ্যের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বয়সী মানুষকে আগারগাঁওয়ে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায়। এসময় লাইনে দাঁড়ানো ৮০ বছরের বেশি বয়সী কয়েকজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। ছোট শিশু কোলে নিয়েও অনেক নারীকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

পরে বাণিজ্যমন্ত্রী পণ্য বিতরণের উদ্বোধন করার পর লাইনে অপেক্ষারত কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা