ছবি : সংগৃহিত
বাণিজ্য
ইসলামী ব্যাংক একটি স্বনামধন্য ব্যাংক

আর্থিক খাত অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংকে ‘অনিয়ম’ হয়েছে এমন তথ্য বিভিন্ন মাধ্যমে প্রকাশের পরিপ্রেক্ষিতে ডিবিপ্রধান হারুন অর রশীদ মন্তব্য করেন জামায়াত-শিবির দেশের ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়াচ্ছে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ডিবিপ্রধান বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি স্বনামধন্য ব্যাংক। এটি এক সময় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মীর কাশিম আলীসহ স্বাধীনতাবিরোধীদের দখলে ছিল। পরবর্তীতে ব্যাংকটি স্বাধীনতাবিরোধীদের দখল থেকে মুক্ত হলে জামায়াত-শিবির এর ব্যবস্থাপনা নিয়ে অপপ্রচার চালাতে থাকে।

দেশবিরোধী চক্র সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং খাত নিয়ে আস্থার সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে। এই চক্রের মূল উদ্দেশ্য দেশের আর্থিকখাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা।

আরও পড়ুন : ব্রাজিলকে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর আহ্বান

সোমবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হারুন অর রশীদ।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ নুর উন নবী, মো. আবু সাইদ সাজু, মো. আফসার উদ্দিন রোমান, মো. আব্দুস সালাম ও মো. স্বাধীন মিয়া।

আরও পড়ুন : ফের বাড়ছে বিদ্যুতের দাম!

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান বলেন, গ্রেফতার আসামিরা দেশে বসে গুজব ছড়িয়েছেন। পাশাপাশি তাদের সহযোগীরা বিশ্বের বিভিন্ন দেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকিং খাত নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছেন। তারা প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে অনুৎসাহিত করছেন।

এই চক্রের অনেকেরই নাম পেয়েছি। এমনকি এই চক্রে ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও কর্মকর্তারা রয়েছেন। আমরা সবার নাম পেয়েছি দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি আরও বলেন, জামায়াত-শিবির ও এস. আলম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের নামে ব্যাংকিং সংক্রান্ত মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে আসছেন। ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে বলে অপপ্রচার চালালেও পরবর্তীতে এর পরিপ্রেক্ষিতে কোনো ধরনের সাক্ষ্যপ্রমাণ দিতে পারেনি।

সম্প্রতি রাজধানীর গুলশান থানায় ব্যাংকিং খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

আরও পড়ুন : খুলনার ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

মামলাটি তদন্তের দেওয়া হয় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমকে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা