ভুল বোঝাবুঝির জন্য স্যাংশন দিয়েছিল
জাতীয়

ভুল বোঝাবুঝির জন্য স্যাংশন দিয়েছিল

সান নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ভুল বোঝাবুঝির জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর স্যাংশন দিয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করছি। আগামীতে তাদের (যুক্তরাষ্ট্রের) যেসব প্রতিনিধি বাংলাদেশে আসবেন, তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হবে। তখন র্যাবের বিষয়ে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়াটা পরিষ্কার হবে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

তিনি আরও বলেন, সর্বশেষ নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘সিটি শাহীন’ নিহত হওয়ার ঘটনায় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, এটা তদন্ত করার জন্য।

তারা সুনির্দিষ্ট নিয়ম মেনে এর তদন্ত করেছে এবং সেই তদন্ত প্রতিদেনের বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। যুক্তরাষ্ট্র সেটা ভালোভাবেই গ্রহণ করেছে।

আরও পড়ুন : সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরও স্যাংশন আসছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘নট এট অল’।

স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়।

আরও পড়ুন : পল্লবী থেকে চলবে মেট্রোরেল

ঐ ঘটনা সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটন ডিসিতে আমাদের দূত এরইমধ্যে সে দেশে সংশ্লিষ্টদের কাছে এ বিষয়টি উত্থাপন করেছেন।

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে, এ ঘটনায় ন্যায়বিচার হবে। যে পুলিশ কর্মকর্তার গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে আমরা জেনেছি।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা