সংগৃহীত ছবি
জাতীয়

রাশিয়াকে সহায়তায় রাজি বাংলাদেশ  

নিজস্ব প্রতিবেদক: স্যাংশন রেজিমের ভেতর দিয়ে যতটুকু সহায়তা রাশিয়াকে করা যায়, তা করতে রাজি আছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাথে সাক্ষাতে এলে এই বার্তাটি দেওয়া হয়।

আরও পড়ুন: জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত সরকার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, আমি রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কিকে বলেছি, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আছে। আমাদের যেই অবস্থান আমরা তো কোন যুদ্ধ করতে যাব না কারও সাথে, যুদ্ধ করতে পারবোও না। এজন্যই আমাদের যেইটা করতে হবে, সেটা হলো স্যাংশন রেজিমের ভেতরে থেকেই আমরা যেটুকু সহায়তা করতে পারি, সেইটুকু করব। কিন্তু আমাদের নিরাপদ পথেই চলতে হবে, আমরা এটা করতে পারি।

মুক্তিযুদ্ধের সময় মস্কোর অবদানের কথা স্মরণ করেন তিনি এবং বলেন, মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে বিরাট সহায়তা দিয়ে ছিলেন। তা না হলে ইতিহাস অন্য রকম হতে পারত, তারা যদি আমাদের পক্ষে ৩টা ভেটো না দিত। কাজেই সেই কৃতজ্ঞতা আমাদের আছে। তোমাদের (রাষ্ট্রদূতকে উপদেষ্টা) অবদান নিয়ে কোনো সন্দেহ নাই। তাই তাদের শ্রদ্ধা করি এবং বন্ধু মনে করি।

আরও পড়ুন: রোববার শুরু হাইকোর্টের বিচারকাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে উপদেষ্টা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা হয়েছে। এই কাজ চালুর রাখার ব্যাপারে যেই সহযোগিতা লাগে সেটা আমরা করব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা