ফাইল ফটো
বাণিজ্য

শেয়ারবাজারে দরপতন, তলানিতে লেনদেন

সান নিউজ ডেস্ক : দেশের শেয়ারবাজারে গত দিনের ধারাবাহিকতায় সোমবার দরপতনের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন সূচকের সাথে সাথে লেনদেনেরও পতন হয়েছে।

আরও পড়ুন : এলপিজির দাম কমল

শেয়ার দর মাত্র ৭ কোম্পানির বেড়েছে। দরপতনের কারণে বাজারের লেনদেন তলানিতে নেমে গেছে।

সোমবার (২ জানুয়ারি) বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৯ কোম্পানির শেয়ার ও ইউনিট। এরমধ্যে ৭ কোম্পানির দর বেড়েছে।

আরও পড়ুন : ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

এছাড়া, ১৫৮ কোম্পানির দরপতন এবং ১৬৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ।

ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৪৬ কোটি ৫১ লাখ টাকা । আগের দিন লেনদেন হয়েছিল ১৭৮ কোটি ৪২ লাখ টাকা।

আরও পড়ুন : রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

এপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে ১৮ হাজার ২৫৮ পয়েন্টে, সিএসসিএক্স ২১ পয়েন্ট কমে ১০ হাজার ৯৪০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন : বেড়েছে টিকিট বিক্রি, আয় ১২ লাখ

সিএসইতে ১৪৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ৭টির দর বেড়েছে, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত আছে ৮৯টির।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান নিউজ/এইচএন/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা