বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

খায়রুল খন্দকার টাঙ্গাইল: “লেনদেন করুন আস্থার সাথে, আমরা আছি আপনার পাশে” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ৮৮৭তম আউটলেট উদ্বোধন হয়েছে।

আরও পড়ুন: রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

রবিবার (১ জানুয়ারী) দুপুর ব্যাংকটির এজেন্ট আঁখি টেলিকম এর আয়োজনে আউটলেটের উদ্বোধন করা হয় ।

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা শহিদুল ইসলাম দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঁখি টেলিকম এর সত্বাধিকারী ও "ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট" গোবিন্দাসী শাখার এজেন্ট মো: জাহিদুল ইসলাম।

এই সময় উপস্থিত ছিলেন, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন আকন্দ, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মন্ডল, ভূঞাপুর রিপোর্টের ইউনিটির সহ-সভাপতি খায়রুল খন্দকার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং কোরবান তালুকদার, ব্র‍্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এখানে যে সুবিধাগুলো গ্রাহক পাবে

১. সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা

২. মাসিক সঞ্চয় (ডিপিএস) ও মেয়াদি সঞ্চয় (এফডিআর) খোলা

৩. নগদ জমা ও উত্তলন

৪. EFT ও BEFTN এর মাধ্যমে অর্থ স্থানান্তর।

৫. বৈদেশিক রেমিট্যান্স এর অর্থ প্রদান

৬. দ্রুত সময়ের মধ্যে গোপন পিনে বৈদেশিক রেমিট্যান্স এর অর্থ প্রদান

৭. ইউটিলিটি বিল গ্রহন

৮. সরকারি ভাতা

৯. ব্যাবসায়ী (SME) ঋণ প্রদান

১০. ক্ষুদ্র, মাঝারি ভোক্তা ঋণ প্রদান

১১. ঋণের কিস্তি গ্রহণ

১২. সরকারি সঞ্চয় পত্র

১৩. ডেবিট কার্ড ও চেকবই প্রসেসিং

১৪. ডিসটিবিউটর বিল প্রদান

সহ সকল ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা