বাণিজ্য

বায়রা নির্বাচন: সম্মিলিত ঐক্য পরিষদের বিশাল জয়

সান নিউজ ডেস্ক: জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে বায়রার দুবারের সাবেক সভাপতি ও ইউনিক গ্রুপের এমডি মোহা. নূর আলীর নেতৃত্বাধীন আবুল বাশারের ‘বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ’ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে। ২৭টি পদের মধ্যে ২৩টি পদে জয়লাভ করে সম্মিলিত ঐক্য পরিষদ।

আরও পড়ুন: তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর

শনিবার (৪ সেপ্টেম্বর) হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত আড়াইটার সময় নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ড এবং তিন সদস্যবিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল।

আরও পড়ুন: রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

এতে মোট তিনটি প্যানেল এ নির্বাচনে অংশগ্রহণ করে। অন্য দুটি প্যানেল সম্মিলিত গণতান্ত্রিক জোটের নেতৃত্বে আছেন বায়রার সাবেক সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ ও সংগঠনের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক ও সাবেক মহাসচিব রিয়াজ উদ্দিন।

নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বছর ভোটার সংখ্যা ১০৪২ জন। এর মধ্যে ভোট দেন ৯৬৯ জন। ১৯টি ভোট বাতিল বলে গণ্য হয়।

আরও পড়ুন: লুটপাট করেছে বিএনপি

এর মধ্যে মো. আবুল বাশার ৫০৬ পেয়ে প্রথম হয়েছেন। মো. ফখরুল ইসলাম ৪৮৩, মো. আকবর হোসেন মঞ্জুর ৪৬৪, নোমান চৌধুরী ৪৬৭, মিজানুর রহমান ৪৬৭, আলী হায়দার চৌধুরী ৪৬৬, রিয়াজ-উল-ইসলাম ৪৬৪, শামীম আহমেদ চৌধুরী নোমান ৪৬৩, মো. আবুল বারাকাত ভূঁইয়া ৪৬০, মো. আবু জাফর ৪৫৭, মো. কামাল উদ্দিন দিলু ৪৫৫, শাহাদাত হোসাইন ৪৫৪, মো. টিপু সুলতান ৪৫৪, মো. ফরিদ আহমেদ ৪৫২, মো. আশরাফ উদ্দিন ৪৪৬, মোস্তফা আহমেদ ৪৪৩, মো. বেলাল হোসেন মজুমদার ৪৪১, ইঞ্জিনিয়ার মো. মূসা কালিম ৪৩৬, কাজী মো. মোফিজুর রহমান ৪৩৩, হক জহিরুল (জই) ৪৩৩, মো. রুহুল আমিন স্বপন ৪২৮, আলহাজ্ব মো. আবুল বাশার ৪২৮, আরিফুর রহমান ৪২৪, রেহেনা পারভীন ৪২১, মো. অলি উল্লাহ ৪২১, এমএ সোবাহান ভূঁইয়া হাসান ৪১৭ এবং রফিকুল ইসলাম পাটোয়ারী ৪১৭ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা