দেশের ব্যবহারকারীদের জন্য ইমো’র ঈদ উপহার
বাণিজ্য
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে

দেশের ব্যবহারকারীদের জন্য ইমো’র ঈদ উপহার

সান নিউজ ডেস্ক : ব্যবহারকারীদের জন্য বিশেষ ঈদ উপহার — ঈদ ইমোজি (ঈদ থিমের ইমোজি) নিয়ে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় অ্যাপ ইমো।

আরও পড়ুন: ময়লার ঝুড়ি থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

আসন্ন ঈদ উৎসবে ব্যবহারকারীদের তাদের প্রিয়জনদের সাথে কানেক্ট করার মাধ্যমে দেশের সীমা পেরিয়ে দেশের বাইরে থাকা কাছের মানুষের সাথেও সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে ইমো’র এই ঈদ উপহার। বিশেষ এই ইমোজিগুলো চলতি মাসের শেষে ইমো অ্যাপে পাওয়া যাবে।

ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে এবং সবাই ইতোমধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। আর উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে প্রথমবারের মতো ইমো ঈদ থিমের ইমোজি - ‘ঈদ ইমোজি’-এর মতো অসাধারণ ঈদ উপহার নিয়ে এসেছে। অ্যাপে থাকা বিভিন্ন থিমের ইমোজি কথোপকথনকে আরও আনন্দদায়ক ও উপভোগ্য করে তোলে। ইমোজি ব্যবহারকারীদের নিজেদের আবেগ ও মনোভাব প্রকাশের মাধ্যমে আরও ভালোভাবে কানেক্ট হতে সাহায্য করে।

এছাড়া, বিভিন্ন বিশেষ উৎসবে এমন থিমযুক্ত ইমোজি সকল সীমানা এবং ভৌগলিক বাঁধা পেরিয়ে বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে উৎসব উদযাপনের সুযোগ করে দেয়।

দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোড় মধ্যে ঈদ-উল-ফিতর অন্যতম। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে কাছে থেকে, সব ভেদাভেদ ভুলে একে অপরের সাথে কোলাকুলির মাধমেই সকলে ছড়িয়ে দেয় ইদের আনন্দ। দূরে থাকা সন্তান অনেকদিন পর ঈদেই মা-বাবার কাছে আসার সুযোগ পায়, ভাই-বোনদের সাথে এক ছাদের নিচে ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পায়।

আরও পড়ুন: দেশে এখনো সাম্প্রদায়িক বিষবাষ্প আছে: কাদের

ছোটরা ঈদি সংগ্রহ করে, এই তো ঈদের আনন্দ। এমন আনন্দ আয়োজনে কেউ যদি পরিবারের পাশে না থাকেন, তবে স্বাভাবিকভাবেই তার ঈদ আনন্দ অসম্পূর্ণ থেকে যায়। এমন পরিস্থিতিতে ‘ঈদ ইমোজি’ তাকে কিছুটা স্বস্তি দিতে পারে।

বিদ্যমান ইমোজি এবং স্টিকারের পাশাপাশি, সবচেয়ে ব্যতিক্রমী উপায়ে ঈদের শুভেচ্ছা জানাতে ইমোতে এসেছে ‘কোলাকুলি’ ইমোজি এবং ‘সালামি’ ইমোজি।

ঈদের চাঁদ, খাবার-দাবার এবং শুভেচ্ছাবার্তার মতো অন্যান্য ইমোজিগুলো ব্যবহারকারীদের মজাদার ও আনন্দদায়ক উপায়ে ঈদ উৎসবের আনন্দ প্রকাশ করতে সাহায্য করবে।

এই ইমোজিগুলো ঈদের সাথে জড়িত প্রচলিত বিষয়গুলো ব্যক্ত করে সবাইকে আনন্দ ভাগাভাগির মাধ্যমে সুন্দর সময় কাটাতে সাহায্য করবে।

এবারের ঈদে, ইমো’র ভিন্নধর্মী ঈদ ইমোজি প্যাকের সাথে মানুষ ঈদ উদযাপনের পাশাপাশি আরও স্বাচ্ছন্দ্যদায়ক উপায়ে যোগাযোগ করতে এবং মনের কথা প্রকাশ করতে পারবেন।

আরও পড়ুন: বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪

কথোপকথনকে আরও উপভোগ্য করে তুলতে ব্যবহারকারীরা চ্যাটের নিচের ইমোজি বারের ‘+’ -এ ট্যাপ করার পর স্টিকার স্টোরের ‘মোর’ অপশানে ক্লিক করে ‘ঈদ ইমোজি’ যুক্ত করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের কথোপকথনের ভিত্তিতে পছন্দ অনুযায়ী স্টিকার পাঠাতে পারবেন।

ইমো সবসময় সকল উপায়ে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানকে প্রাধান্য দিয়ে থাকে। এবার, ব্যবহারকারীদের যোগাযোগের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ইমো এনেছে ঈদ থিমের ইন-অ্যাপ ইমোজি।

আরও পড়ুন: সু চির ৫ বছরের জেল

ঈদ উৎসবে মানুষ এখন একে অপরের সাথে আরও শক্তিশালী বন্ধন গড়ে তুলতে পারবে। ইমোর প্রত্যাশা, এই উদ্যোগটি সবাইকে কানেক্টেড এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের কাছাকাছি থাকতে সহায়তা করবে।

আগ্রহী ব্যবহারকারীরা বিনামূল্যে ইমো ডাউনলোড করতে ভিজিট করুন: (লিঙ্ক)

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা