ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
রাজনীতি

দেশে এখনো সাম্প্রদায়িক বিষবাষ্প আছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সেই বিষবাষ্প থেকে জাতিকে উদ্ধার করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কাদের বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা। সেই অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রা শুরু, ঢাকা ছাড়ছে মানুষ

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, এসএম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা