ছবি: সংগৃহীত
রাজনীতি

নিউমার্কেট সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন

সান নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান

মঙ্গলবার (২৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. মোস্তফা জামান ও বিচারপতি মো. সেলিম এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।

জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন- আমীর হোসেন আলমগীর, মিজান, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম সন্টু, শহীদুল ইসলাম শহীদ, জাপানি ফারুক, মিজান ব্যাপারী, আসিফ, রহমত, বিল্লাল, মনির, জুলহাস ও বাবুল।

কায়সার কামাল জানান, সংঘর্ষের দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ নিউমার্কেট থানায় বিএনপির ২৪ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। এর মধ্যে ১৪ জনের আগাম জামিন হয়েছে।

তিনি আরও বলেন, এই মামলায় গত ২৩ এপ্রিল নিউমার্কেট থানা বিএনপির সভাপতি ও অ্যাডভোকেট মকবুল হোসেনের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা