বাজারে তেলের সরবরাহ এখন কম (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

ভোজ্যতেলে কৃত্রিম সংকট

নিজস্ব প্রতিবেদক: সরকারের কড়া নজরদারির কারণে ভোজ্যতেলের দাম কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও রোজা শুরু থেকেই ফের বাড়তে শুরু করে মূল্য। দোকানিরা বলছেন, মূল্য আরও বাড়তে পারে। বাজারে তেলের সরবরাহ এখন কম। ডিলাররাও দিতে গড়িমসি করছে। আবার দামও বেশি নিচ্ছে।

এদিকে রোজার মাস শুরুর পর থেকে গত এক সপ্তাহে সয়াবিনের দাম প্রতি লিটারে বেড়েছে পাঁচ টাকা। খোলা সয়াবিন বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত।

ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্যাট কমিয়ে নতুন দাম নির্ধারণ করে সরকার। তবুও বাজারে বেশি দামে তেল বিক্রি করছে ব্যবসায়ীরা।

খুচরা বাজারে রোজার দু-এক দিন আগে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৬৫ টাকা দরে। মাঝে ১৬০ টাকায় নেমে আসে। গত দু-তিন দিন ধরে আবার দাম বেড়েছে। এখন আবার ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দুই লিটার সয়াবিন তেল ৩২৮ টাকা ছিল, এখন ৩৩০ টাকা। আর ৫ লিটার ছিল ৭৭০ টাকায়। এখন আবার ৭৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। খোলা সয়াবিনের দামও কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে গেছে।

হঠাৎ মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এক মুদি ব্যবসায়ী জানান, এটা কোম্পানির লোক বলতে পারবে। আমরা তাদের জিজ্ঞাসা করলে বলে, দাম আরও বাড়তে পারে, মাল সাপ্লাই কম। আমরা ১০টা বোতল অর্ডার দিলে ৫টা দিচ্ছে। বলে দুই একদিন পর দিচ্ছি। নানা কারণ দেখিয়ে তেল দিতে গড়িমসি করছে তারা।

অপরদিকে শুল্ক কমানোর পর গত ২০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে লিটারে ৮ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

ওই ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল ৭৬০ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন কাল

মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে ভোক্তা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা জানতে পেরেছি, মিলে দাম স্বাভাবিক থাকলেও পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়েছি। পাঁচ পাইকারি ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা