তেল কারসাজি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বাণিজ্য

তেল কারসাজি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সান নিউজ ডেস্ক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন : পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট শুরু

শনিবার ( ৯ এপ্রিল ) রাজধানীর শাহ আলী এলাকায় ভোজ্যতেলের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান। এতে সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নারী সদস্যরা।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রথমে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালানো হয়। সেখানে দাম স্বাভাবিক পাই। পরে শাহ আলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে পাইকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান বেশি দামে ভোজ্যতেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : দেশ শান্তিতে আছে এটা কারো পছন্দ হচ্ছে না

এগুলোর মধ্যে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে আর বাকি দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যে কেউ যদি বেশি নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : ৪৫৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

এছাড়া সিন্ডিকেট করে কেউ যদি দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করা হবে। তাই সব ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার পরামর্শও দেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা