বাণিজ্য

জামিন পেলেন তাহসান

নিজস্ব প্রতিবেদক: ই- ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগের মামলায় জামিন পেয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান।

বুধবার (২ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এদিন তাহসানের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ আরও অনেকেই। রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের বিরোধীতা করা হয়।

তাহসানের আইনজীবী মশিউর আলম এ তথ্য জানান। গত ২০ জানুয়ারি তাহসানের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত।

আরও পড়ুন:মাদককাণ্ডে যুক্ত নন আরিয়ান খান

প্রসঙ্গত,ইভ্যালির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান ও মিথিলা এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ছিলেন শবনম ফারিয়া।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি মিথিলা ও ৬ ফেব্রুয়ারি শবনম ফারিয়া স্থায়ী জামিন পান। গত ১৩ ডিসেম্বর শবনম ফারিয়ার ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। ওইদিন মিথিলাও ৮ সপ্তাহের জামিন পান।

আরও পড়ুন:নতুন সিনেমায় অপু বিশ্বাস

এজাহার সূত্রে জানা গেছে , ২০২১ সালের ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে ৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ এবং আত্মসাতে সহযোগিতার অভিযোগে এই মামলাটি দায়ের করেছেন ইভ্যালির ভুক্তভোগী গ্রাহক সাদ স্যাম রহমান ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করেন। গ্রাহকের লগ্নিকৃত অর্থ এবং অর্ডারকৃত মালামাল না পাওয়ায় এ মামলা দায়ের করা হয়। সাদ স্যাম মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা