বিনোদন

মাদককাণ্ডে যুক্ত নন আরিয়ান খান

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনোভাবে যুক্ত নন। বুধবার (২ মার্চ) এই ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) একটি তদন্তকারী দল (এসআইটি)।

আরও পড়ুন: কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর!

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এনসিবি এক কর্মকর্তা জানান, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনো প্রমাণ নেই।

সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তদন্তকারী দলের শীর্ষ কর্মকর্তাদের দাবি, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী অভিযানে অভিনেতাপুত্রকে গ্রেফতারের পেছনেও অনেক ফাঁক চোখে পড়েছে তাদের। আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, আরিয়ান নিজেও মাদক নিতেন না! তাই কী কারণে তার মোবাইল ফোন আটক করা হয়েছিল, কেনইবা ফোনের বার্তা দেখা হয়েছিল, তা তারা তদন্তে নেমে বুঝতেই পারেননি। কারণ অভিনেতাপুত্রের কোনো বাক্যালাপে মাদক সম্বন্ধীয় কোনো তথ্যের উল্লেখ নেই।

আরও পড়ুন: নতুন সিনেমায় অপু বিশ্বাস

কর্মকর্তাদের দাবি, এনসিবির যে অভিযান চালানো হয়েছিল, তারও কোনো ভিডিও রেকর্ডিং নেই। অর্থাৎ মামলায় গ্রেফতার একাধিক আসামির থেকে মাদক উদ্ধার হয়েছে, এমনটিও দেখাতে পারবে না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি)।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহ...

সুজন সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা