ডা. এজাজ
বিনোদন

শিল্পীদের ফ্রি চিকিৎসা দেবেন ডা. এজাজ

সান নিউজ ডেস্ক: অভিনয় শিল্পীসহ অন্যান্য কলাকুশলীদের ফ্রি চিকিৎসা দিবেন ডা. এজাজুল ইসলাম (ডা. এজাজ)। অভিনয়ের পাশাপাশি গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার।

জানা যায়, এখন থেকে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের অফিসে প্রতি মাসে এক তারিখে বসবেন তিনি। সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিনয় শিল্পীসহ অন্যান্য কলাকুশলীদের ফ্রি চিকিৎসা দিবেন ডা. এজাজ।

মঙ্গলবার (১ মার্চ) সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিটি মানুষের নিয়মিত শারীরিক চেক-আপ করাটা জরুরি। আমাদের সংগঠনের সদস্য ও কলাকুশলীদের অসুস্থতা ও চিকিৎসা নিশ্চিতের বিষয়ে মাঝে-মধ্যেই আলোচনা হয়। এজাজ ভাইও বিষয়টি জেনে আগ্রহী হন, তিনি মাসে একদিন সহকর্মীদের বিনামূল্যে সেবা দিবেন। আজ থেকে সেটা শুরু করলেন।

আরও পড়ুন: কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর!

রওনক হাসান বলেন, বিষয়টি জানার পর অভিনয়শিল্পীরা বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন। প্রথমদিনে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী এজাজ ভাইকে দেখিয়েছেন। সামনে তাদের সংখ্যা বাড়বে বলে আশা করছি। আর এজাজ ভাইয়ের এমন মানসিকতার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

সহশিল্পীদের সেবা দেওয়ার বিষয়টি ডা. এজাজ গণমাধ্যমকে বলেন, প্রায় শুটিংয়ের সেটে কারও না কারও শারিরীকি অবস্থা নিয়ে পরামর্শ দেওয়া হয়। যাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করি তাদের প্রতি আমার একটা দ্বায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে মাসের একটা দিন তাদের জন্য বরাদ্দ রাখলাম। এতে যদি আমার সহকর্মীর কিছুটা উপকৃত হন, সেটা আমার জন্য অনেক আনন্দের।

প্রসঙ্গত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেখান থেকে অবসর গ্রহণ করার পর থেকে বর্তমানে গাজীপুর চোরাস্তা এলাকায় নিজের চেম্বারে রোগী দেখেন বলে জানান ডা. এজাজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা