বিনোদন

ভালো ছবি কিন্তু ভাইরাল হয় না

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি অন্তঃসত্ত্বার খবর দিয়ে সবাইকে চমকে দেন। ভক্তদের জানান, গেল ১৭ অক্টোবর মডেল-অভিনেতা শরিফুল হোসেন রাজের সঙ্গে বিয়েরবন্ধনে আবদ্ধ হন তিনি।

রাজই তার অনাগত সন্তানের বাবা। বিয়ে ও অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজেদের ছবি পোস্ট করে যাচ্ছেন পরীমনি। পরীমনির ফেসবুক টাইমলাইন এখন রাজ ও তার রোমান্টিক ছবিতে ভরপুর। গত ২৬ ফেব্রুয়ারি পোস্ট করা এ যুগলের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল।

৬২ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে তাতে। কমেন্ট বক্স নিয়ন্ত্রণে রাখায় মন্তব্য দেখার সুযোগ হয়নি। আর সেই ছবি দেখে অনেকেই মনে করছেন, পরীর বেবি বাম্প। ছবিতে দেখা যাচ্ছে, পেটে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে পরীমনি। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন রাজ। ক্যাপশনে খুশির ইমো দিয়ে পরীমনি লিখেছেন, শব্দেরা মিলিয়ে যায়...। ছবিটি পরীমনির বেবি বাম্পের ছবি আখ্যায়িত করে দু-একটি ওয়েব পোর্টাল খবরও প্রকাশ করেছে।

তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন পরীমনি নিজেই। পরীমনি বললেন, এ ধরনের আলোচনায় তিনি বেশ বিরক্ত। এক গণমাধ্যমকে এ নায়িকা বলেন, খুব খারাপ লাগে, মানুষ না বুঝে, না শুনে কীভাবে এমনটি করতে পারেন। এটা স্রেফ গুজব। দেখেন, ভালো ছবি কিন্তু ভাইরাল হয় না। এই যে আমি সিনেমার প্রচার করি, এতিমখানায় যাই, এতিম বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর ছবি দিই, সেসব ছবি ভাইরাল হয় না।

আরও পড়ুন: শান্তি আলোচনায় মস্কোর ৪ শর্ত

অথচ একটু অন্য রকম ছবি হলেই ভাইরাল। এসব আর ভালো লাগে না। ছবিটি বেবী বাম্পের নয় জানিয়ে পরীমনি বলেন, সবাই পাগল নাকি? সাত-আট মাস না গেলে বেবি বাম্প কি বোঝা যায়? ২ মার্চ আমার মুখোশ ছবির প্রিমিয়ার শোতে থাকব। সবাই দেখবেন সত্যিই আমার বেবি বাম্প কি না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা