২০২১ সালে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন দুই তারকা জুটি (ছবি: সংগৃহীত)
বিনোদন

নাগার সঙ্গে কেন সম্পর্কে জড়িয়েছিলেন সামান্থা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। সাত বছর প্রেম করে ২০১৭ সালে ঘর বাধেন তারা। পরে ২০২১ সালে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন দুই তারকা জুটি।

ওই বছরের ২ অক্টোবর এক যৌথ বিবৃতিতে নাগা ও সামান্থা জানান, অনেক আলোচনা এবং চিন্তার পর আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেদের পথ বেছে নিয়েছি।

তারা জানান, এক দশকেরও বেশি সময় ধরে তাদের মধ্যে বন্ধুত্ব, যেটা আগামীতেও বহাল থাকবে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, তারা যেন তাদের পাশে থাকেন।

তবে দক্ষিণ ভারতীয় সিনেমায় এত নায়ক থাকতে নাগার সঙ্গেই কেন সম্পর্কে জড়িয়েছিলেন সামান্থা? এমন প্রশ্নটি ছিল অনেক ভক্তের।

এই প্রশ্নের উত্তর সামান্থা সামাজিক মাধ্যমের এক পোস্ট করে জানিয়েছিলেন। দুই জনের একটি রোমান্টিক ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছিলেন, জীবনের সবচেয়ে মধুর বিষয়টি হলো- রোজ তোমার কাছে ফিরে আসা। শুভ বিবাহবার্ষিকী আমার জীবনের সবচেয়ে গর্বের অংশটিকে।

সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। একইসঙ্গে তাকে নিয়ে সমালোচনাও হয়। এরপর ‘পুষ্পা: দ্য রাইজ়’ সিনেমার আইটেম সং ‘ও আন্তাভা’তেও দেখা যায় তাকে। গানটিতে আল্লু অর্জুনের সঙ্গে সামান্থা নাচ অনেক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: শিল্পকর্মে অবসর নেয়া যায় না

এদিকে, নাগার সঙ্গে বিচ্ছেদের পর একের পর এক বিগ বাজেটের সিনেমার অফার আসছে সামান্থার নিকট। তবে নাগার বাবা অভিনেতা নাগার্জুনার কারণে অনেক নায়কই নাকি এখন সামান্থার সঙ্গে কাজ করতে সাহস পাচ্ছেন না!

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা