শান্তি আলোচনায় মস্কোর ৪ শর্ত, রুশ প্রেসিডেন্ট পুতিন
আন্তর্জাতিক

 শান্তি আলোচনায় মস্কোর ৪ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন থেকে পূর্ব ইউরোপের চলমান সংকটের মধ্যে পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালিয়েছে রাশিয়া। চলমান আগ্রাসনের মধ্যে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) শান্তি আলোচনা শুরু হয়েছে।

সোমবার রাতে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় ৪ শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশেষে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

এদিকে রাশিয়া বলেছে, এতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। আবার দু’এক দিনের মধ্যে তারা আলোচনায় বসবে।

বেলারুশে স্থানীয় সময় দুপুর ১টার আগে উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসেন। দীর্ঘ ৫ ঘণ্টা ব্যাপি ওই আলোচনা চলে। আলোচনা শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে রওয়ানা দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘কিয়েভ ও মস্কোর প্রতিনিধিরা প্রথম দফা আলোচনা করেছেন। এবারের আলোচনায় তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ডে চলমান যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করা।

উভয় দেশের প্রতিনিধিরা এসব বিষয় নিয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করে একটি পথ খুঁজে বের করতে বদ্ধপরিকর ছিলেন। সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনার বিষয়েও তারা একমত হয়েছেন। এখন তারা পরামর্শ করার জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাচ্ছেন। উভয়পক্ষ আরো এক দফা বৈঠকে বসা নিয়ে আলোচনা করেছে, যেখানে এসব আলোচনার আরো আগ্রগতি হতে পারে।'

আলোচনার আগে এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের অস্ত্র জমা দেয়া এবং তার দেশকে অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 'নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নেয়া হলে সমঝোতা সম্ভব।”'

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে সোমবার ( ২৮ ফেব্রুয়ারি) এক টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পুতিন ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, 'ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নিতে হবে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে হবে, নাৎসিমুক্তকরণের সমাধান হতে হবে এবং ইউক্রেন যেন একটি নিরপেক্ষ রাষ্ট্র থাকে তার নিশ্চয়তা দিতে হবে।'

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, 'যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা–সংশ্লিষ্ট স্বার্থগুলো কোনো শর্ত ছাড়াই মেনে নেওয়া হয়, তাহলেই ইউক্রেন নিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।'

আরও পড়ুন: রুশ-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

অপরদিকে, ফ্রান্সের প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইমানুয়েল ম্যাক্রন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলেছেন।

আরও পড়ুন: আসামি ছেড়ে দেবে ইউক্রেন

সেই বিবৃতিতে আরো বলা হয়, সংঘাত যাতে নিয়ন্ত্রনের বাইরে চলে না যায় তার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রন রুশ প্রেসিডেন্টকে যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ করেছেন। এসময় ম্যাক্রনের অনুরোধ রাখতে তার সদিচ্ছার কথা প্রকাশ করেছেন পুতিন। সূত্র : পার্সটুডে।

প্রসঙ্গত, দুই প্রতিবেশী দেশের চলমান সংঘাতের অবসানে বেলারুশে রাশিয়া-ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছিলো গতকাল।

গতকাল সোমবার( ২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে এই বৈঠক শুরু হয়ে।

এদিকে, অবিলম্বে ‘যুদ্ধবিরতি’ এবং ইউক্রেন ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানায় রাজধানী কিয়েভ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি জোনাহ হুল পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে রয়েছেন। রাশিয়ার চলমান আগ্রাসনের মাঝে শেষ পর্যন্ত এই শান্তি আলোচনা কোথায় গিয়ে পৌঁছবে সে বিষয়ে আগাম ধারণা করা কঠিন বলে তিনি মন্তব্য করেছেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা