ইউক্রেনের দখল চায় মস্কো
আন্তর্জাতিক

ইউক্রেনের দখল চায় মস্কো

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২ মার্চের মধ্যে ইউক্রেনের দখল চান রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন। এমনটাই জানালেন রাশিয়ার সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ। তিনি জানান মার্চ মাসের প্রথম দু’দিন ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আলজাজিরার এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি।

তবে রাশিয়া যুদ্ধ শুরুর আগে ইউক্রেনকে অনেক সহজেই বিপদে ফেলবে বলে ভেবেছিল। কিন্তু ইউক্রেন যে রণকৌশল দেখিয়েছে, তা মস্কোকেও অবাক করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর প্রথমেই পুতিন নির্দেশ দিয়েছিলেন ২ মার্চের মধ্যে এই যুদ্ধ শেষ করতে হবে।’

একই সঙ্গে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা হচ্ছে। সেই আলোচনা নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনও রকম পূর্বশর্ত ছাড়াই এই আলোচনা হওয়া উচিত। আমি আমার কিয়েভের বন্ধুদের এবং নেতাদের পরিস্থিতি জানি। তারা আলোচনায় বসতে এবং কথা বলতে রাজি কিন্তু কোনও রকম পূর্বশর্ত ছাড়া।’

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছিলেন, বেলারুশ সীমান্তে আলোচনায় বসবে রাশিয়া এবং ইউক্রেন। সেই আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের উপর পুরোদস্তুর আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথম আলোচনায় বসল দুই দেশ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা