বিনোদন

‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন হাসপাতালে

বিনোদন ডেস্ক: গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ির একটি হাসপাতালে হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ভুবন ওই গাড়ি কিনেছিলেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরাতন একটি গাড়ি কিনে চালানো শিখতে গিয়ে হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। এতে দুর্ঘটনায় পড়ে গিয়ে বুকে আঘাত পান তিনি।ভুবনের বুকের এক্স-রে করানো হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

সম্প্রতি ভুবন বাদ্যকর জানিয়েছিলেন, আর বাদাম বিক্রি করবেন না তিনি। তার দাবি, তিনি সেলেব্রিটি হয়ে গিয়েছেন। যদি এখন বাদাম বিক্রি করতে যান, তাহলে তার চারপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে, তাই বাদাম বিক্রি করা সম্ভব হয় না। সেই কারণে এবার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি।

ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা টাকা দেওয়া হবে তাকে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা