বাণিজ্য

ইসলামী ব্যাংকের ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন শুরু

সান নিউজ ডেস্ক: ‘লক্ষ্য ছাড়িয়ে ছুটে চলি অবিরত’- এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন চালু করেছে। মঙ্গলবার (১ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

আরও পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মোঃ মাকসুদুর রহমান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, সরকারের গতিশীল নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবার প্রসারের মাধ্যমে গ্রাহক সেবা উন্নতকরণ ও আর্থিক উৎকর্ষ সাধনে এ ব্যাংক অবদান রেখে চলেছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন

তিনি ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার আহবান জানান। পাশাপাশি ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিং সেবাসমূহের ব্যাপক প্রসারে কাজ করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা