বাণিজ্য

নোয়াখালীতে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাতের ঘটনায় নোয়াখালীতে মামলা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির উপদেষ্টাসহ ৭ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আরও ১৪ জন ভুক্তভোগীকে সাক্ষী করা হয়েছে।

১ নং আমলী আদালতের বিচারক মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

মামলায় ই-অরেঞ্জের উপদেষ্টা শেখ সোহেল রানাকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া সাবেক সিইও মো. নাজমুল আলম রাসেলসহ আরো ৬ জনকেও আসামি করা হয়েছে।

মামলার বাদী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ মামলায় ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। তিনি ও মামলার ১৪ সাক্ষীর সঙ্গে প্রতারণা করে ই-অরেঞ্জ ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২০৮ টাকা আত্মসাৎ করে। প্রতারণার শিকার মামলার বাদীসহ ১৫ জন মোটরসাইকেল, মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে এবং নগদ টাকায় ই-অরেঞ্জ ভাইচারের উপর অর্থ লগ্নী করেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আনভীর

২০২১ সালের মে মাস থেকে ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এসব অর্থ বিনিয়োগ করা হয়। বর্তমানে টাকা কিংবা পন্য না পাওয়ায় সর্বশান্ত হয়ে গেছেন তারা। তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা