সয়াবিন তেল (ছবি-সংগৃহীত)
বাণিজ্য

তেলের বাজার লাগামহীন

নিজস্ব প্রতিবেদক: এ যেন লাগামহীন ঘোড়া! সাধারণ মানুষের প্রতি যেন তার কোন খেয়ালই নেই। সে চলছে তার আপন গতিতে। বলতেছিলাম বাংলাদেশের ভোজ্যতেলের বাজারের কথা। গত প্রায় সোয়া ১ বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে দ্বিগুণ।

বিশ্ব বাজারের অযুহাত দেখিয়ে নিয়মিত দাম বাড়িয়ে যাচ্ছে ভোজ্যতেল ব্যবসায়ী সিন্ডিকেটগুলো। এদিকে নাভিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের জীবনে।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনে করে, কতিপয় অতিলোভী তেল ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করে অযৌক্তকভাবে দাম বাড়াচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করলেও বাংলাদেশের বাজারে প্রভাব পড়ে শুধুই দাম বাড়ার বৃদ্ধির।

প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বোতলজাত সয়াবিন তেলের লিটার ছিল ৮৪ টাকা। সোয়া ১ বছরের ব্যবধানে সেটি এখন ১৬৮ টাকা।

গত রোববার ( ৬ ফেব্রুয়ারি) বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম দেশের সরকার বেঁধে দিয়েছে ১৬৮ টাকা, ৫ লিটারের দাম ৭৯৫টাকা। কিন্তু বিক্রি হচ্ছে আরও চড়া দামে।

জনৈক খুচরা বিক্রেতা জানান, সপ্তাহ যেতেই তেলের দাম বাড়ে। নতুন রেটে আরও ৮ টাকা বাড়তি। গায়ে লেখা ৮০০ টাকা, আমরা এ দামেই বিক্রি করছি।

একজন সাধারণ ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, একবারে হাজার টাকা করে দিক। এতেই ভালো হয়। যেহেতু তাদের সিদ্ধান্তে আমাদের চলতে হচ্ছে।

অপরএকজন ক্রেতা জানান, আমরা সাধারণ জনগণ শুধু চিতকার করে যাচ্ছি- কোনও কাজ হচ্ছে না। সরকার এর বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নিতেছে না, মনে হয় ব্যবসায়ীদের কাছে জিম্মি।

বাণিজ্য মন্ত্রণালয় জনস্বার্থ বিবেচেনায় না করে শুধু একটি গোষ্ঠীকে খুশি করতেই এমন কাজ করছে বলে অভিমত কনজুমার্স অ্যাসোসিয়েশনের।

সংগঠনটির সহ-সভাপতি এস এম নাজির হোসেন বলেন, যে কয়েকজন রিফাইনারি মিল মালিক আছেন, তাদের নিয়ন্ত্রণে পুরো ভোজ্যতেলের বাজারটা পরিচালিত হচ্ছে।

তারা যেভাবে চাচ্ছে, সেভাবেই দামটা ওঠানামা করছে। তাদের ইশারায় দামটা নির্ধারিত হচ্ছে। যার কারণে বাণিজ্যমন্ত্রী বলার পরেও দামটা বেড়ে গেছে।

আমরা সরকারকে যতটুকু না দাম বাড়াতে দেখি, কিন্তু সে দামে যে পণ্য পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে সরকারের কোনও তদারকি দেখছি না।

আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ৪০ কোটি ছাড়িয়েছে

তারা জানান, পণ্যের গায়ে আমাদনির সময়কালের মূল্য উল্লেখ করে বাজারজাত করলে কারসাজি বন্ধ হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা