বাণিজ্য

বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পরেও যাতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকে সেজন্য বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ।

রোববার (২৩ জানুয়ারি) এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের বাণিজ্যিক সংগঠন কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-(সিডব্লিউইআইসি)র প্রধান নির্বাহী কর্মকর্তা মিস সামান্থা কোহেন।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায়, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি গতিশীল হয়েছে। কিন্তু এখনো বৈশ্বিক উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ সুবিধা সম্পর্কে জানেন না। তাই এফবিসিসিআই সরকারের ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ উদ্যোগের প্রচারের জন্য কমনওয়েলথ দেশগুলির বেসরকারি খাতের সাথে সংযোগ স্থাপনে আগ্রহী।

আরও পড়ুন: রাজধানীর নতুনবাজারে ফার্নিচারের শো রুমে আগুন

এ বছরের শেষদিকে কমনওয়েলথের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে জানান সিডব্লিউইআইসি’র প্রধান নির্বাহী সামান্থা কোহেন। সফরে প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি বি-টু-বি সভা ও কারখানা পরিদর্শনের ব্যবস্থা করার আহ্বান জানান সামান্থা কোহেন। এসব কার্যক্রমের মধ্য দিয়ে কমনওয়েলথের ব্যবসায়ীরা বাংলাদেশের শিল্পখাতের প্রতিযোগীতা সক্ষমতা ও কর্মপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা পাবে বলে আশা করেন তিনি।

কমনওয়েলথকে ব্যবহার করে বাংলাদেশ কীভাবে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, বৈঠকে সে বিষয়ে আলোচনা করা হয়। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে রপ্তানি বাড়ানো, বাজার অন্বেষণ, দক্ষ জনবল তৈরি এবং উদ্ভাবন সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তরসহ অবকাঠামোতে বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ এবং দেশের সম্ভাব্য ক্ষেত্রগুলিকে শক্তিশালী করার জন্য প্রযুক্তিগত সহায়তা নিয়েও কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

আরও পড়ুন: আইন হলে বিএনপি চুরি করতে পারবে না

এসময় সিডব্লিউইআইসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ অন্যান্য সম্ভাবনাময় দেশগুলোর মূলধারার বাজারে বাংলাদেশ পণ্যে প্রবেশের ব্যাপারে সহায়তা করবে তার সংগঠন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

উল্লেখ্য, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল এর কৌশলগত অংশীদার এফবিসিসিআই। একই সঙ্গে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সিডব্লিউইআইসি’র উপদেষ্টা বোর্ডের অন্যতম একজন সদস্য।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

শিবচরে আ. লীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতাকে পুলিশ আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা