বাণিজ্য

মেটলাইফের অ্যাম্বাসেডর হলেন মুশফিক

বিজ্ঞপ্তি: সুস্থ থাকার জীবনধারা মেনে চলতে অনুপ্রাণিত করা ও জটিল ব্যাধি প্রতিরোধের উপায়সমূহ সম্পর্কে দেশের সবাইকে অবহিত করার জন্য বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়া ব্যাক্তিত্ব ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, মুশফিকুর রহিম, মেটলাইফ বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক অ্যাপ, মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপের হেলথ অ্যাম্বাসেডর হিসেবে অভিষিক্ত হয়েছেন। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে মুশফিকুর রহিমের সাথে এই স্ট্রাটেজিক উদ্যোগটির চুক্তি সাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী, আলা আহমদ।

এই উদ্যোগের আওতায় মুশফিকুর রহিম শেয়ার করবেন এক্সক্লুসিভ স্বাস্থ্য, পুষ্টি, ও ব্যায়াম বিষয়ক পরামর্শ যা পাওয়া যাবে শুধুমাত্র মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপে।

আরও পড়ুন: পরীমনির গায়ে হলুদের ছবি ফাঁস

মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপটি ডাউনলোড করা যাবে বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে https://metlifebd.online/d4454e।

মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপে বেশ কিছু বিশেষ সেবা রয়েছে যেমন: বিএমআই (বডি মাস ইনডেক্স) নির্ধারণ, কোভিড-১৯-এর উপসর্গ পরীক্ষা, স্বাস্থ্য ঝুঁকি পরীক্ষা, অনলাইনে ওষুধ অর্ডার করা, বিনা মূল্যে অনলাইনে চিকিৎসকের পরামর্শ, ডিজিটাল লাইফ কার্ডের মাধ্যমে ডায়াগনস্টিক পরীক্ষায় ছাড় এবং কার্ডিওলজিস্ট, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, গাইনোকোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্টসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নেওয়ার সুবিধা। এ ছাড়া গ্রাহকেরা তাদের বিমা পলিসি–সম্পর্কিত তথ্য, যেমন পলিসির অবস্থা, পলিসির মেয়াদ পূর্তির তারিখ, প্রিমিয়ামের শেষ তারিখ সরাসরি এই মোবাইল অ্যাপ থেকে জানতে পারবেন।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘মুশফিকুর রহিম আমাদের সময়ের একজন অন্যতম সেরা ক্রীড়া ব্যাক্তিত্ব এবং বাংলাদশের ক্রিকেটের বৈশ্বিক উৎকর্ষতার প্রতীক। খেলাধুলায় যেমন সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের দৈনন্দিন জীবনেও নিয়ম মেনে সক্রিয় থাকা ও স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। আমরা আশা করি আমাদের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের মানুষকে সার্বিক ভাবে দীর্ঘ সময় ধরে সুস্থ থাকার প্রচেষ্টায় অনুপ্রাণিত করবে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা