অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

গ‍্যাস-বিদ‍্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, মহামারির এই সময়ে সরকার গ‍্যাস, বিদ‍্যুৎ ও সারের দাম বাড়ানোর কোনো উদ‍্যোগ নেয়নি।

রোববার (২৩ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, গ‍্যাস, বিদ‍্যুৎ ও সারের দাম বৃদ্ধির কোনো উদ‍্যোগ নেওয়া হয়নি। আমি এই বিষয়ে যখন নতুন কিছু জানব তখন আপনাদের বিস্তারিত জানাব।

তিনি বলেন, আমরা সব সময় চ‍্যালেঞ্জের মাঝে কাজ করে যাচ্ছি। গতবছর করোনা মহামারি নিয়ে যতটা ভয় পেয়েছিলাম ততটা ক্ষতি আমাদের হয়নি। আমরা সফলভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। এবারও সেটা পারব।

এদিকে ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ৪টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে- পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, সেতু বিভাগের ১টি এবং খাদ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা।

বৈঠক শেষে অনুমোদন পাওয়া প্রস্তাবনাগুলোর বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা