বাণিজ্য

গার্মেন্টস শ্রমিকদের ১৮ কোটি টাকা সহায়তা 

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল হতে শ্রমিকের মৃত্যুজনিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে গত ৬ মাসে কোটি ১৮ কোটি ০৭ লাখ ৯৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. সেলিনা আক্তার এ তথ্য জানান।

এ তহবিল হতে গত ৬ মাসে (জুলাই- ডিসেম্বর’২১) ১ হাজার ৫২৮ জন শ্রমিকের মৃত জনিত কারণে শ্রমিকের পরিবার, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে এ অর্থ প্রদান করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে এ তহবিল হতে প্রায় সাড়ে ৯ হাজার শ্রমিক এবং তাদের পরিবারকে প্রায় ১২৫ কোটি ২১ লাখ টাকা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫,৬২৩ জন মৃত শ্রমিকের পরিবারবর্গকে ১১২ কোটি ১ লাখ টাকা মৃত্যুজনিত আর্থিক সহায়তা, ৩,০৪৭ জন অসুস্থ শ্রমিককে ৯ কোটি ২৫ লাখ টাকা চিকিৎসা সহায়তা এবং ৭৬৩ জন শ্রমিকের মেধাবী সন্তানকে ১ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

শতভাগ রপ্তানীমুখী শিল্প সেক্টরের জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩২(৩) ধারার বিধান অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের অধীনে গত ২০১৫ সালে শতভাগ রপ্তানিমূখি গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কল্যাণের জন্য এ তহবিল গঠন করা হয়। ২০১৭ সালের জুলাই মাস থেকে মোট রপ্তানির শতকরা ০.০৩ ভাগ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে। কেন্দ্রীয় তহবিলের বর্তমানে নগদ স্থিতি এবং বিভিন্ন ব্যাংকে এফডিআরসহ জমার পরিমাণ ২১৪ কোটি টাকা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা