জ্বালানি তেল (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে তেলের চাহিদা বাড়বে—এমন সম্ভাবনায় মঙ্গলবার তেলের দাম বেড়ে সাত বছরে সর্বোচ্চ হয়েছে।

গত সোমবার প্রকাশিত বহুজাতিক সেবা প্রতিষ্ঠান পিডাব্লিউসির এক জরিপে বিশ্বের ৭৭ শতাংশ সিইও ২০২২ সালে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদের কথা জানিয়েছেন। এ ছাড়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে যে উদ্বেগ ছিল তা-ও আস্তে আস্তে কাটছে। অনেক দেশ ভ্রমণের বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। এতে বিমানের জ্বালানির দামও বাড়ছে।

গতকাল লন্ডনের অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৮.১৩ ডলার। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৫.৭৪ ডলার। ২০১৪ সালের অক্টোবরের পর এই মূল্য আর দেখা যায়নি। আশা করা হচ্ছে, চীনসহ তেলের বড় ভোক্তা দেশগুলো মুদ্রানীতি আরো শিথিল করবে, যা তেলের বাজার বৃদ্ধিতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সম্প্রতি আরেকটি কারণে তেলের দাম বেড়েছে। গত সোমবার আবুধাবিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালায়। সেখানে একটি জ্বালানির ট্যাংক বিস্ফোরিত হয়ে ৩ জন নিহত হন। এ খবরেও তেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃ...

বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ

জরুরি তেলের মজুত কমে আসছে, অন্যদিকে বিভিন্ন দেশের...

দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা