বাণিজ্য

আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেলো ডিবিএইচ

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ), প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য আর্থিক প্রতিষ্ঠান(এনবিএফআই) ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে তৃতীয়বার এর মত আইসিএসবি ন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড ২০২০ অর্জন করেছে ।

ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক আয়োজিত অষ্টম আইসিএসবি জাতীয় পুরস্কার ২০২০ অনুষ্ঠানটি রোববার (১২ ডিসেম্বর) ২০২১ তারিখে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি, মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপির কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ডিবিএইচের কোম্পানি সচিব মো. জসিম উদ্দিন।

ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও নাসিমুল বাতেন প্রতি বছর প্রাতিষ্ঠানিক সুশাসনে উচ্চমান বজায় রাখা কোম্পানিদের স্বীকৃতি দেয়ার জন্য আইসিএসবি এর প্রশংসা করেন।

তিনি আরও উল্লেখ করেছেন যে ডিবিএইচ ২০১৮ এবং ২০১৯ সালেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রাতিষ্ঠানিক সুশাসন এর জন্য আইসিএসবি থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।

তিনি যোগ করেন, এই স্বীকৃতি ডিবিএইচ কে ভবিষ্যতেও এই উৎকর্ষতা ধরে রাখার জন্য অনুপ্রাণিত করবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা