বাণিজ্য

মোস্ট কমপ্লায়েন্ট কোম্পানি ইন ভ্যাট অপারেশনস পুরস্কার পেলো বার্জার

নিজস্ব প্রতিবেদক: ২০২০-২০২১ অর্থবছরে ‘মোস্ট কমপ্লায়েন্ট কোম্পানি ইন ভ্যাট অপারেশনস’ এর জন্য পুরস্কার পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।

কর সপ্তাহ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর (এলটিইউ-ভ্যাট) কর্তৃক আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সাজ্জাদ রহিম চৌধুরী ও হেড অব ভ্যাট মো. আব্দুস সবুর খান প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।

ভ্যাট আইন এবং নিয়মগুলো যথাযথভাবে মেনে চলার জন্য বার্জারকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে৷

জাতীয় ভ্যাট দিবস (১০ ডিসেম্বর) ও জাতীয় ভ্যাট সপ্তাহ (ডিসেম্বর ১০- ডিসেম্বর ১৫) উদযাপনে ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ প্রতিপাদ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে। এ অনুষ্ঠানগুলোর অংশ হিসেবে, বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর (এলটিইউ-ভ্যাট) এ বছর স্বচ্ছতার সাথে কর পরিশোধ করে সরকারের কোষাগারে অবদান রাখতে সকল করদাতাদের উৎসাহিত করতে নতুন এ ক্যাটাগরি ‘মোস্ট কমপ্লায়েন্ট কোম্পানি ইন ভ্যাট অপারেশনস’ চালু করেছে। অনুষ্ঠানে এলটিইউ-ভ্যাট’র কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অনুষ্ঠানে বার্জারকে এ পুরস্কার প্রদান করেন।

এ নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সাজ্জাদ হাসিব বলেন, ‘চলতি বছর সঠিকভাবে ভ্যাট কার্যক্রম পরিচালনা করার জন্য বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর (এলটিইউ-ভ্যাট) কর্তৃক স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত সম্মানিতবোধ করছি। একটি উন্নত দেশ গঠনের জন্য দেশের সকল আইন-কানুন মেনে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে বার্জার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। দেশের উন্নয়নে সরকারের প্রচেষ্টাগুলোর সহযোগী হয়ে স্বচ্ছতা বৃদ্ধিতে এ পুরস্কারটি আমাদের উৎসাহিত করবে। সামনের দিনগুলোতেও আমরা এ ধারা অব্যাহত রাখবো।’

দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এর আগে, প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ছয়বার ‘টপ কমপ্লায়েন্ট ভ্যাট পেয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা