বাণিজ্য

কক্সবাজারে পর্যটকদের মাঝে বার্জারের মাস্ক বিতরণ

বিজ্ঞপ্তি: সম্প্রতি, দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কক্সবাজারে পর্যটক ও দর্শনার্থীদের মাঝে ৪০,০০০ মাস্ক বিতরণ করেছে। সামাজিকভাবে দায়িত্বশীল এ প্রতিষ্ঠানটি, কোভিড-১৯ বৈশ্বিক মহামারি নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।

এ নিয়ে বার্জারের সেলস ও মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসীন হাবিব চৌধুরী বলেন, ‘নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে কোভিড-১৯ এর এখনও সংক্রমণ ছড়াচ্ছে। তাই আমাদের প্রতিনিয়ত মাস্ক পরার গুরুত্ব ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নীতিমালাগুলো অবশ্যই মেনে চলা উচিত।’

আরও পড়ুন: ইসি গঠন আইন পাসের কার্যক্রম শুরু

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ঘরবন্দী থাকার কারণে মানুষের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও মনে প্রশান্তি নিয়ে আসে এমন জায়গায় বেড়াতে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আর এ বিষয়টিকে বুঝতে পেরেই আমরা কক্সবাজার সমুদ্র সৈকত ও তার আশেপাশের এলাকায় আগত পর্যটক ও দর্শনার্থীদের মাঝে মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে এসব এলাকায় আগত মানুষরা তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারেন। আমাদের এ ক্যাম্পেইনটি সফল হয়েছে। কারণ সবাই এ বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং এ ধরনের নজির স্থাপনের জন্য আমাদের ধন্যবাদও জানিয়েছে।’

উল্লেখ্য, এর আগে বার্জার আমাল ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করে। শীত নিবারণের জন্য পর্যন্ত সর্বমোট ৫০০ কম্বল বিতরণ করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা