ঢাকা স্টক এক্সচেঞ্জ (ফাইল ফটো)
বাণিজ্য

সব কাজ কাগজবিহীন করবে ডিএসই

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে সব কাজ কাগজবিহীনভাবে করবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এর উদ্বোধন করেন স্টক এক্সচেঞ্জটির চেয়ারম্যান ইউনুসুর রহমান।

এ কার্যক্রমের মধ্য দিয়ে এখন থেকে স্টক এক্সচেঞ্জে নিয়ন্ত্রক সংস্থা এসইসি, তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউজ বা অন্য কোনো স্টেকহোল্ডারদের কাছ থেকে যত নথি আসবে তার সবই ডিজিটাল নথিতে রূপান্তর হয়ে ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে যাবে। এরপর ক্লাউডভিত্তিক অনলাইন ব্যবস্থায় ডিএসইর এক কর্মকর্তা থেকে অন্য কর্মকর্তা বা বিভাগে হস্তান্তর ও মতামত, সিদ্ধান্ত বা অনুমোদন যুক্ত হবে।

চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসে না থেকেও অনলাইনে কাজ শেষ করতে পারবেন। কোনো কর্মকর্তার অফিসে অনুপস্থিত বা বিদেশ সফরের জন্য কোনো কাজ আর আটকে থাকবে না। আপাতত ডিএসইর অভ্যন্তরীণ সব দাপ্তরিক কাজ কাগজবিহীন হলেও আগামী ১ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব স্টেকহোল্ডারকে ইলেকট্রনিক নথি প্রেরণ এবং গ্রহণ ব্যবস্থায় আনা হবে।

স্টক এক্সচেঞ্জের কার্যক্রমে গতি আনতে ডিএসইকে পুরোপুরি ‘ডিজিটালাইজড’ ও ‘অটোমেটেড’ করতে হবে জানিয়ে ইউনুসুর রহমান বলেন, দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও পুঁজিবাজার এবং বীমায় সবচেয়ে পিছিয়ে আছে। এ দুই জায়গায় বিনিয়োগ করলে দায়িত্বরত ব্যক্তিরা ঠকায় বলে সাধারণ মানুষ মনে করেন। এ অনাস্থা কাটিয়ে তুলতেই হবে। আমাদের ফ্রন্টিয়ার মার্কে থেকে ইমার্জিং মার্কেটে পরিণত হতে হবে।

আরও পড়ুন: ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান তার বক্তব্যে বলেন, ডিএসইতে আসার আগে শুনতাম এখানে শতভাগ অটোমেটেড সিস্টেম। কিন্তু পরে দেখলাম বাস্তবে তা অনেকাংশেই নেই। তবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন পুঁজিবাজারকে ডিজিটালাইজেশন করার জন্য অনেক কাজ হয়েছে। যার ফলে গত এক বছরে পুঁজিবাজারের অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে সার্বিকভাবে পুঁজিবাজার নিয়ে গর্ব করার জায়গায় নেই। এখনো অনেক দূরে পড়ে রয়েছে আমাদের বাজার।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

সিএনজি সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ যানজট

দেশজুড়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সংকটের প্রভাব পড়েছে রাজধানীর পরিবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা