গ্যাস ও বিদ্যুৎ (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করতে বিতরণ কম্পানিগুলোর প্রস্তাব বিষয়ে আজ বুধবার বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি সূত্র জানায়, আদৌ প্রস্তাব আমলে নিয়ে দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হবে কি না সে বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হবে।

এদিকে দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, যে কারণে নতুন করে আবারও মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়তে শুরু করেছে। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়াসহ সব ধরনের পণ্যের মূল্যে।

এখন গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে মানুষের জীবনে বাড়তি চাপ পড়বে। যে কারণে সরকার বিষয়টি নিয়ে আবারও ‘চিন্তা ভাবনা করছে’ বলে একাধিক সূত্র জানিয়েছে।

বিইআরসির আইন অনুসারে, যদি কমিশন প্রস্তাবগুলো আমলে নেয়, তবে গণশুনানিতে দাম নির্ধারণ করা হবে। গণশুনানিতে আবেদনকারী কম্পানিগুলো যদি দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করতে পারে তাহলে কমিশন ৯০ কার্যদিবসের মধ্যে নতুন দাম নির্ধারণ করবে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে মোদীকে শেখ হাসিনার শুভেচ্ছা

সম্প্রতি গ্যাস বিতরণকারী কম্পানিগুলো দ্বিগুণের বেশি দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছে। তাদের প্রস্তাব অনুযায়ী বাসাবাড়ির ২ চুলার মাসিক বিল হবে ২১০০ টাকা, যা বর্তমানে ৯৭৫ টাকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা