বাণিজ্য

১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

নিজস্ব প্রতিবেদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের আরও ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে জানুয়ারি-৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করল। এর আগে অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ লভ্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়, যা শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমাও হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তথ্য প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ২৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ অর্থাৎ ২৫ টাকা করে লভ্যাংশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কবিতার শক্তি অনেক: প্রধানমন্ত্রী

এর আগের বছর ২০২০ সালের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ২৭ টাকা ৫৪ পয়সা ছিল। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বহুজাতিক কোম্পানিটির মুনাফা কমেছে। সেই বছর শেয়ারহোল্ডারদের ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল গ্রামীণফোন।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ এপ্রিল। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি।

২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর সময়ে ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৯৪ পয়সা।

কোম্পানিটির ১৩৫ কোটি ৩ লাখ ২২টি শেয়ার রয়েছে। যা বুধবার (২৬ জানুয়ারি) সর্বশেষ লেনদেন হয়েছে ৩৫৫ টাকা ৪০ পয়সাতে। ২০১৯ সালে ১৩০ শতাংশ, ২০১৮ সালে ২৮০ শতাংশ ২০১৭ সালে ২০৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা