জ্বালানি তেল (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

অর্থ-বাণিজ্য ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে নতুন মাইলফলক হয়েছে। ২০১৪ সালের পর অপরিশোধিত তেলের দাম এই প্রথম প্রতি ব্যারেল ৯০ ডলার হয়েছে। বুধবার দিন শেষে প্রতি ব্যারেলের দাম ৮৯ দশমিক ৯৬ ডলার স্থির ছিল। এদিন ব্রেন্টের দাম বেড়েছে ১ দশমিক ৭৬ ডলার। খবর- রয়টার্স।

এছাড়াও ২ শতাংশ দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। বুধবার ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৭৫ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৮৭ দশমিক ৩৫ ডলারে বিক্রি হয়।

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে পশ্চিমাদের উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকে তেলের দাম বাড়ছে।

আরও পড়ুন: এটিএম বুথে নগদ টাকা বাড়ানোর নির্দেশ

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ভূরাজনৈতিক উত্তেজনায় আগে থেকেই সংকটে থাকা জ্বালানি তেলের বাজারে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। মাসিক তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে হিমশিম খাচ্ছে ওপেক প্লাস। যুক্তরাষ্ট্রে আগের রেকর্ডের তুলনায় দিনে প্রায় ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন হচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা