বাণিজ্য

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৫ ডিসেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) ডিএসইতে ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকার।

বুধবার (১৫ ডিসেম্বর)ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১ লাখ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা