বাণিজ্য
এনার্জিপ্যাক

এনার্জেটিক ফিউচার লিডারশিপ প্রোগ্রাম চালু 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পেশাগত ক্ষেত্রে শিক্ষার্থীদের যাত্রাকে ত্বরাণ্বিত করতে ‘এনার্জেটিক ফিউচার লিডারশিপ প্রোগ্রাম (ইএফএলপি)’ শীর্ষক একটি প্রোগ্রাম চালু করেছে শীর্ষস্থানীয় জ্বালানি, শক্তি ও ইঞ্জিনিয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)।

ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আরও বৃহৎ পরিসরে নিজ পেশাগত খাতের পরিধি বিস্তৃতিতে সহায়তার লক্ষ্যে এনার্জিপ্যাক এই প্রোগ্রামের আয়োজন করেছে। তিন মাসব্যাপী এনার্জেটিক ফিউচার লিডার প্রোগ্রামটিতে থাকছে মোট ১২ কোর্স। এটি ভার্চুয়াল মাধ্যমে বছরে দুইবার অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা অভিজ্ঞ প্রফেশনালদের থেকে শিখতে পারবেন।

লিডারশিপ প্রোগ্রামের উদ্ভাবনী, আকর্ষণীয় ও সমন্বয়মূলক কাঠামোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এনার্জিপ্যাকের চিফ স্ট্র্যাটেজি অফিসার নাওয়ীদ রশিদ বলেন, একজন আদর্শ লিডারের মধ্যে সাহস, ভবিষ্যতের লক্ষ্যমাত্রাসমূহ নিয়ে স্পষ্ট ধারণা এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্যদের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনার সক্ষমতা থাকা বাঞ্ছনীয়।

তিনি বলেন, এনার্জিপ্যাক এই জীবন বদলে দেয়ার মতো দক্ষতাকে গুরুত্বসহকারে বিবেচনা করে। তাই আমরা ক্রস-ফাংশনাল অভিজ্ঞতা, পরীক্ষামূলক শিক্ষা এবং নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ প্রদানের জন্য এই অনন্য এনার্জেটিক ফিউচার লিডার প্রোগ্রাম (ইএফএলপি) চালু করেছি।

তিনি আরও বলেন, প্রতিনিয়তই আমরা দেশের জনগণের স্কিল ডেভেলপমেন্ট, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনীতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, ৩য় ও ৪র্থ বর্ষে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এই এক্সক্লুসিভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদেরকে স্বীকৃতিস্বরূপ একটি গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হবে। শুধু তাই নয়, প্রোগ্রামের সেরা তিনজন অংশগ্রহণকারী এনার্জিপ্যাকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে অগ্রাধিকার পাবেন।

এছাড়া, আগ্রহী ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা https://www.energypac.com/energetic-future-leadership-program/ এর মাধ্যমে নিবন্ধন করে প্রোগ্রামে অংশগ্রহণের আবেদন করতে পারবেন। ১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর, ২০২১ পর্যন্ত ইনটেক-১ এর জন্য প্রথম পর্বের আবেদন গ্রহণ উন্মুক্ত থাকবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা