বাণিজ্য

রাজধানীতে বিসিক উদ্যোক্তা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য বিপণনে মেলার আয়োজন করেছে।

রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে (পুরাতন) সোমবার (১৫ নভেম্বর) বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান এ মেলার উদ্বোধন করেন।

বিসিক বিপণন বিভাগ ও পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, আঞ্চলিক পরিচালক (ঢাকা) আব্দুল মতিন, প্রধান নকশাবিদ জেসমিন নাহারসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলায় ৫০ স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্যসামগ্রী স্থান পেয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে- কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্য ও মধুসহ নিত্যব্যবহার্য পণ্যসামগ্রী।

উল্লেখ্য, মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা