বাণিজ্য

ই-টিডিএস সিস্টেমে পেরোল ট্যাক্স প্রদানকারী প্রথম ব্যাংক প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্দেশিত ইলেকট্রনিক ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (ই-টিডিএস) সুবিধা এখন থেকে গ্রহণ করবে প্রাইম ব্যাংক।

সোমবার (১৫ নভেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত সময়ের মধ্যে উৎসে কর কর্তন সনদ, মাসিক রিপোর্ট, স্বয়ংক্রিয় চালানসহ উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সনদ পাবেন।

এ বিষয়ে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন বলেন, ‘গ্রাহক মান উন্নয়নে প্রাইম ব্যাংক নিজস্ব সেবাগুলো ডিজিটাল করার ক্ষেত্রে সর্বদা অগ্রগামী। এই উৎসে কর কর্তন পরিষেবা শুরু করার মাধ্যমে, আমাদের কর্পোরেট গ্রাহকরা তাদের ট্যাক্স রিটার্ন প্রক্রিয়া ডিজিটালি সম্পন্ন করতে সক্ষম হবে।’

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান, এডিশনাল কর কমিশনার মো. নুরুজ্জামান খান, ডেপুটি কর কমিশনার মো. আরিফুল হক, এনবিআর’এর সিনিয়র অ্যানালিন্ট কাজী মোহাম্মদ জিয়াউল হক ও ফিন্যান্সিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের ইভিপি মোহাম্মদ নুরনবী, ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের এসভিপি মোহাম্মদ ফারহান আদেল সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের জন্মদিনে শিশুদেরকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ন...

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগ...

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার...

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা ল...

সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ আটক ৩

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা