বাণিজ্য

ব্যাংকেও বেড়েছে ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক: টাকার বিপরীতে বেড়েছে ডলারের দাম। ব্যাংকিং চ্যানেলে সর্বশেষ বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ৮৫ টাকা ৭৯ পয়সা।

ডলার ব্যবসায়ীরা বলছেন, করোনার প্রকোপ কাটিয়ে এখন মানুষ দেশের বাইরে যেতে শুরু করেছে। এজন্যই হঠাৎ ডলারের চাহিদা অনেক বেড়েছে। সেই তুলনায় হাতে হাতে দেশে ডলার আসছে না। ফলে দাম বেড়েছে।

ব্যাংকিং চ্যানেলে ডলার আসার বড় মাধ্যম রপ্তানি আয়, প্রবাসী আয় এবং বিদেশি অনুদান ও ঋণ। আর ডলার ব্যয় হয় আমদানি এবং বিদেশি সেবা, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও বেতন-ভাতার খরচ মেটাতে। এ ছাড়া আমদানি খরচও (জাহাজ ভাড়া) বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে মুদ্রাটির দাম।

বাংলাদেশ ব্যাংক গত ২৩ সেপ্টেম্বর ৮৫ টাকা ৩০ টাকা পয়সা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছিল। গত বৃহস্পতিবার যা বেড়ে হয় ৮৫ টাকা ৭৯ পয়সা। তবে গ্রাহকেরা চাইলে পাসপোর্ট এনডোর্স করে ব্যাংক থেকেও ডলার কিনতে পারেন। বাণিজ্যিাক ব্যাংকগুলো এখন ৮৮ টাকার কমে ডলার বিক্রি করছে। তবে ঋণপত্রের দেনা পরিশোধে ব্যবসায়ীদের অবশ্য ডলারের জন্য কিছু কম টাকা দিতে হচ্ছে। ফলে খোলাবাজারের সঙ্গে ব্যাংকিং চ্যানেলে ডলারের দামের পার্থক্য ৪ টাকা হয়ে গেছে, স্বাভাবিক সময়ে যা ২-৩ টাকার মধ্যে থাকে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা