বাণিজ্য

ডিএসই’র লেনদেনে শীর্ষ অবস্থানে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনে গত সপ্তাহে শীর্ষ স্থানে রয়েছে বেক্সিমকো। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ছিল ১৫.২৭ শতাংশ।

শনিবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে বেক্সিমকোর ৯০০ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮৫ টাকায় বেচাকেনা হয়েছে।

ওরিয়ন ফার্মা গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৪.৬১ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিলো ২৭১ কোটি ৮২ লাখ ৩৬ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১০২.৬০ টাকায় বেচাকেনা হয়েছে।

গেলো সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২৪৮ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ৪.২২ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৭.৬০ টাকায় বেচাকেনা হয়েছে।

গেলো সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা