বাণিজ্য

বাজার মূলধন বেড়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা  

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার কিছু দিন বড় ধরনের মন্দার মধ্যে দিয়ে গেলেও গত সপ্তাহে সূচকের বড় ধরনের উত্থানে কেটেছে। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৭৬ কোটি ৬৮ লাখ টাকা। তবে লেনদেনের পরিমাণ কমেছে।

সাপ্তাহিক পর্যালোচনায় শনিবার (১৩ নভেম্বর) এ তথ্য উঠে এসেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশর প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৫৮ কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৯১১ কোটি ৯৬ লাখ ৪১ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৯ হাজার ৮৭৫ কোটি ৩২ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৪০ কোটি ৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন বেড়েছে ৬ হাজার ১৬৪ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১১ হাজার ৭৬ কোটি ৬৮ লাখ টাকা।

গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৬ হাজার ৪৩০ কোটি ৪০ লাখ ৯২ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ৫৩১ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার টাকা বা ৮.২৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৮০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গেলো সপ্তাহে ৩৭৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৪১ টির, কমেছে ২৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ১৬৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০৮ কোটি ৬১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৯৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩১৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৬৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে ৩৩১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ১৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা