ছবি: সংগৃহীত
বাণিজ্য

৭৪ হাজার ছাড়ালো সোনার ভরি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে সোনার দাম ভরিতে বেড়েছে দুই হাজার ৩৩৩ টাকা। বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস শুক্রবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের ভরির দাম ৭১ হাজার ৯৬৬ টাকা ছিল। নতুন দাম হবে ৭৪ হাজার ৩০০ টাকা। দুই হাজার ৩৩৩ টাকা ভরিতে দাম বেড়েছে। ২১ ক্যারেটের ভরির দাম ৭১ হাজার ১৫০ টাকা ধরা হয়েছে। শুক্রবার পর্যন্ত এ মানের সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে ৬২ হাজার ৪০২ টাকা, বর্তমান দাম রয়েছে ৬০ হাজার ৬৯ টাকা।

সনাতন পদ্ধতিতে সোনার ভরির দাম ৫২ হাজার ৭৯ টাকা ধরা হয়েছে। বর্তমানে দাম রয়েছে ৪৯ হাজার ৭৪৬ টাকা।

অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী...

বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনে বিএসএফের চেষ্টা রুখলো বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত...

কুলাউড়ায় হত্যা মামলার আসামী আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আলোচ...

পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল

আসন্ন মৌসুমকে সামনে রেখে কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে পাকি...

সাভারে শ্রমিক আন্দোলনে কারখানা ভাংচুর মামলায় দুই নেতা গ্রেপ্তার

শিল্পাঞ্চলে সাভার-আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা