বাণিজ্য

১১০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট: বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার ১১০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। টুইটারে টেসলার শেয়ার বিক্রি নিয়ে ভোট দেওয়ার পর ইতিবাচক ফল আসায় এই শেয়ার বিক্রি করলেন তিনি।

মার্কিন স্টক মার্কেট নিয়ন্ত্রকের তথ্য অনুসারে, ইলন মাস্ক কোম্পানির ৯ লাখ ৩০ হাজারের বেশি শেয়ার বিক্রি করেছেন। এটি তার মোট শেয়ারের প্রায় ০.৫ শতাংশ। এ ছাড়া এর আগে গত সেপ্টেম্বরে ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে কিছু শেয়ার বিক্রি করেছিলেন ইলন মাস্ক।

ইলন মাস্ক গত শনিবার টুইটারে ওই জরিপ করেন। এরপর টুইটারে তার ৬ কোটি ৩০ লাখ অনুসারীর মধ্যে ৩৫ লাখ মানুষ ভোট দেয়। এর মধ্যে ৫৮ শতাংশ মানুষ তার শেয়ার বিক্রির পক্ষে ভোট দেন। এ ঘটনার পরই দু’দিনের মধ্যে এ কোম্পানির শেয়ারের দর পতন ঘটে শতকরা প্রায় ১৬ ভাগ।

ভোট দেয়ার সময় ইলন মাস্ক বলেছিলেন, ভোটের যেকোনো ধরনের ফলাফল তিনি মেনে নেবেন। এরপরই শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক। শেয়ার বিক্রি করে দেয়ার পরে তার নিজের কাছে রাখবেন কমপক্ষে ১৭ কোটি শেয়ার। ফলে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়াবে কমপক্ষে ২৮ হাজার কোটি ডলার। সূত্র: বিবিসি নিউজ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা