বাণিজ্য
অগ্রণী ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এবার ব্যাংকটির বিভিন্ন সংগঠনের নেতাদের ওপর দায়িত্ব দিয়েছে। এর আগে ঋণ আদায়ে কোন ব্যাংকের এমন উদ্যোগের কথা জানা যায়নি। সাধারণত যেসব কর্মকর্তা ঋণ বিতরণ করেন, তারাই আদায়ের দায়িত্বে থাকেন। এছাড়া ঋণ আদায় বিভাগের কর্মকর্তারা পুরোপুরি আদায়ের সঙ্গে যুক্ত থাকেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন উদ্যোগের কথা জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের খেলাপি ঋণ আদায় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমডি মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান গাজী, আনোয়ারুল ইসলাম, মো. মনিরুল ইসলামসহ ঋণ আদায় বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এমডি মোহম্মদ শামস্-উল ইসলাম ঋণ আদায়ের অগ্রগতি তুলে ধরে বলেন, ‘খেলাপি ঋণ আদায় বিষয়ে ব্যাংকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট খেলাপি ঋণগ্রহীতার আদায়ের দায়িত্ব দেওয়া ব্যাংকিং ইতিহাসে কখনো হয়নি। এক্ষেত্রে অগ্রণী ব্যাংক প্রথম, যেখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও খেলাপি ঋণ আদায়ে এগিয়ে এসেছেন। আমরা প্রত্যেকে খেলাপি ঋণ আদায়ে মনোনিবেশ করলে নিশ্চয় সফলতা অর্জন করতে সক্ষম হবো।’

এ সময় ঊর্ধ্বতন নির্বাহী, সংগঠনসমূহের নেতৃবৃন্দ ঋণ আদায়ের বিষয়ে তাদের কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, অফিসার ঐক্য ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা