বাণিজ্য

লন্ডন স্টক এক্সচেঞ্জের সহযোগিতা চায় ডিএসই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমানের নেতৃত্বে লন্ডন স্টক এক্সচেঞ্জের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের জিবাজারের ভবিষ্যৎ ও সম্ভাবনা তুলে ধরা হয়। পুঁজিবাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দেশের পুঁজিবাজারে বন্ড মার্কেটের প্রসার ও উন্নয়ন বিশেষত গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে দেশের অবকাঠামো উন্নয়ন, ঢাকা স্টক একচেঞ্জকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে আন্তর্জাতিকমানে উন্নয়ন, দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজি সংগ্রহের সুযোগ সৃষ্টি, নতুন প্রোডাক্ট ও বাজার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ বলেন, বাজারের গভীরতা বৃদ্ধির লক্ষ্যে ইকুইটি মার্কেটের পাশাপাশি পণ্যবৈচিত্রময় বাজার গড়ে তুলতে বর্তমান কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কমিশন গ্রিন বন্ড, মিউনিসিপাল বন্ডসহ বিভিন্ন বন্ড, ইটিএফ, ডেরিভেটিপস প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তিনি এসব পণ্যগুলোকে ডুয়েল লিস্টিং এর মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং পুঁজিবাজারের উন্নয়নে সর্বক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচক অত্যন্ত ভালো অবস্থানে সে তুলনায় পুঁজিবাজারের উন্নয়নে অনেক সুযোগ রয়েছে। ডিএসই পুঁজিবাজারকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের সহযোগিতা ও অভিজ্ঞতা ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য সহায়ক হবে।

বিশ্বের অন্যতম বৃহৎ পুঁজিবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিবৃন্দ ডিএসই প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, এ বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের সহযোগিতার দ্বার উন্মোচিত হলো। বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে লন্ডন স্টক এক্সচেঞ্জ কাজ করতে আগ্রহী। একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের প্রতিনিধিবৃন্দ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিএসইর পরিচালক মোঃ শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন ও উপ-ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন।

বৈঠকে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের পক্ষে ছিলেন, পুঁজিবাজারের প্রাইমারি মার্কেটের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্টের প্রধান টম অ্যাটেনবরো, এক্সচেঞ্জ ট্রেডেড প্রোডাক্ট এন্ড ইন্টারন্যাশনাল অর্ডার বুকের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান লিডা এসলামি, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের আফ্রিকা এবং সাউথ এশিয়ান স্ট্র্যাটেজির পরিচালক ইবুকুন আদেবায়ো এবং বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র এ্যাসোসিয়েট মাল্টি-অ্যাসেট প্রাইমারি মার্কেট ফেদেরিকা গিয়াকোমেটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা