বাণিজ্য
টেন মিনিট স্কুল

বিকাশ পেমেন্টে ২০% ক্যাশব্যাক 

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ এর নির্দিষ্ট কোর্সগুলোতে বিকাশ পেমেন্টে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। অনলাইনে শেখাকে আরো সাশ্রয়ী করতে এই অফারটি চলবে নভেম্বর ৩০ পর্যন্ত।

টেন মিনিট স্কুলের ‘ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা প্রস্তুতি’, ‘এইচএসসি ২০২১ শেষ মুহূর্তের প্রস্তুতি’ এবং ‘এইচএসসি শর্ট সিলেবাস ২০২২’—এই নির্দিষ্ট কোর্সগুলোতে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশে পেমেন্ট করলে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে শিক্ষার্থীরা। একজন গ্রাহক অফার চলাকালে দুইবার এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবে।

টেন মিনিট স্কুলে থেকে সেবা নিতে শিক্ষার্থীদের অ্যাপ ও ওয়েবসাইটে নির্দিষ্ট কোর্স সিলেক্ট করে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে নম্বর, ওটিপি এবং পিন দিয়ে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবে গ্রাহকরা।

উল্লেখ্য, যাত্রা শুরুর পর থেকে দেশের সবচেয়ে সমৃদ্ধ এবং নির্ভরযোগ্য অনলাইন এডুকেশন প্লাটফর্মে পরিণত হয়েছে টেন মিনিট স্কুল। প্রতিদিন ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একাডেমিক, অ্যাডমিশন, স্কিল ডেভেলপমেন্ট সহ নানান কোর্স করছে বিশ লাখের বেশি শিক্ষার্থী। অনলাইন কুইজ, ভিডিও, টিউটোরিয়াল, মডেল টেস্ট, ইনফোগ্রাফিকস ও ব্লগের সমন্বয়ে কোর্সগুলো হয়ে উঠেছে অংশগ্রহণমূলক ও আনন্দময়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা